শিরোনাম
চকরিয়া প্রতিনিধি : | ০৮:১৬ পিএম, ২০২২-০২-০১
কক্সবাজারের চকরিয়া উপজেলায় চতুর্থ ধাপে নির্বাচিত ইউনিয়ন পরিষদের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন।
মঙ্গলবার (১ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার মোহনা মিলনায়তনে নবনির্বাচিত ইউপি সদস্যরা জনপ্রতিনিধিরা এ শপথ গ্রহণ করেন।
উপজেলার ৮টি ইউনিয়নের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচিত সদস্যদের একসাথে শপথ বাক্য পাঠ করান চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান।
এ সময় প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে সকলের জন্য শুভ কামনা করেন।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রাহাতুজ্জামান দিপু ও চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গনি ।
এসময় চকরিয়ার চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল হোসেন চৌধুরী, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালীসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited